ঢাকা শহরের একটি অন্যতম উন্নত এবং আধুনিক সুবিধা সমৃদ্ধ এলাকা উত্তরার ঠিক পাশেই তুলনামূলকভাবে অনুন্নত এবং অবহেলিত উত্তরখান এলাকায় মান সম্মত এবং যুগোপযোগী শিক্ষা প্রদানের উদ্দেশ্যকে সামনে রেখে ২০০৮ সালে মাত্র ৩৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল কচিকণ্ঠ বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ। সকলের দোয়া এবং ঐকান্তিক সহযোগিতায় আজ অত্র বিদ্যালয়ে প্লে-গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩৫০ জন ছাত্রছাত্রী অধ্যয়নরত।
বিদ্যালয়টিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত হয়ে প্রাথমিক বিদ্যালয় শাখা খোলা রয়েছে এবং ২০১৪ খ্রিস্টাব্দে সফলতার সাথে মাধ্যমিক শাখা চালু করতে সক্ষম হয়েছে। ২০১২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠানটি ঢাকা শিক্ষাবোর্ড কতৃক মাধ্যমিক শাখা অনুমোদন লাভ করে। প্রতিষ্ঠানটির EIIN NO. 139392 প্রাপ্ত হয়। যার প্রেক্ষিতে বর্তমানে অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ সরকারিভাবে প্রশিক্ষণ পাচ্ছে। নিজস্ব নামে শিক্ষার্থীদের বোর্ড রেজিস্ট্রেশন করতে পারছে। ইতিমধ্যে বিদ্যালয়টি মাধ্যমিক শাখায় শিক্ষা বিস্তারে অত্র এলাকায় ব্যাপক ভূমিকা পালন করছে। এছাড়া শিক্ষামন্ত্রনালয় কতৃক নৈপূন্য অ্যাপস এর মাধ্যমে ফলাফল প্রস্তুতের সুবিধা, শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদান, জাতীয় খেলাধূলা, স্কাউট, শিক্ষামন্ত্রনালয় কতৃক আয়োজিত বিভিন্ন জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহণ করে পুরুস্কার লাভের সুবিধা রয়েছে।
বর্তমানে বিদ্যালয়টি নিজস্ব ক্যাম্পাসে নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সকল কার্যক্রম পরিচালনা করছে। যেমন অন-লাইনে বেতন পরিশোধ, ফলাফল ঘোষণা, নম্বরপত্র ও তথ্য প্রবেশপত্র প্রদান ও শিক্ষা সংক্রান্ত সকল তথ্য উপাত্ত সংগ্রহের সুবিধা । শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্কুল গেইট এবং শ্রেণিকক্ষের পাঠদান সি সি, টি ভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হয়। Punch Card (Digital Machine) এর মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে মোবাইল ম্যাসেজের মাধ্যমে অভিভাবকদের অবহিত করা হয় এবং প্রজেক্টরের মাধ্যমে পাঠদান ও স্মার্ট কম্পিউটার ল্যাব সহ পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়টি আত্মপ্রকাশ করেছে।